হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বিমান ফ্লাইট ক্যাটারিং সেন্টারের অপারেশন শাখায় প্যান্ট্রিম্যান পদে ছয় মাসের ইন্টার্নশিপে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। নির্বাচিত ইন্টার্নদের দৈনিক ৬০০ টাকার সম্মানী প্রদান করা হবে।
১. ইন্টার্নশিপের জন্য যোগ্যতা:
শিক্ষাগত যোগ্যতা: কমপক্ষে এসএসসি বা সমমান উত্তীর্ণ হতে হবে।
২. শারীরিক যোগ্যতা:
পুরুষের উচ্চতা: ৫ ফুট ৬ ইঞ্চি, নারীর উচ্চতা: ৫ ফুট ৪ ইঞ্চি।
বিএমআই: ১৮.৫–২৪.৯
সুস্থ ও সুঠাম দেহের অধিকারী হতে হবে।
৩. বয়স: ৭ অক্টোবর ২০২৫ তারিখে সর্বনিম্ন ১৮ বছর ও সর্বোচ্চ ৩২ বছর।
সুবিধা ও শর্তাবলী:
দৈনিক ৮ ঘণ্টা ডিউটি।
নির্ধারিত সম্মানী ব্যতীত অন্য কোনো ভাতা থাকবে না।
নির্বাচিত প্রার্থী পুলিশ ক্লিয়ারেন্স এবং বিমান মেডিকেল ফিটনেস সার্টিফিকেট সঙ্গে আনতে হবে।
আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্রসহ ফরম জমা দিতে হবে ৭ অক্টোবর ২০২৫, বিকেল ৫টার মধ্যে, ঠিকানা: ব্যবস্থাপক প্রশাসন, বিমান ফ্লাইট ক্যাটারিং সেন্টার, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, কুর্মিটোলা, ঢাকা।

