অলাভজনক প্রতিষ্ঠান আস-সুন্নাহ ফাউন্ডেশন ফ্রি তথা বিনামূল্যে মোবাইল সার্ভিসিং সেবা দিচ্ছে। ফ্রি সার্ভিসিংটি পেতে প্রতিষ্ঠানটির গুগল ফর্ম পূরণ করতে হবে। অথবা রাজধানীর আফতাবনগরে অবস্থিত আস-সুন্নাহ ফাউন্ডেশনের অফিসে গিয়েও আপনি ফ্রি সার্ভিস নিতে পারবেন।
আস-সুন্নাহ ফাউন্ডেশনের ফ্রি মোবাইল সার্ভিসিং-এর গুগল ফর্মে বলা হয়েছে, আপনার শখের মোবাইল কি বেশ কিছুদিন ধরে চেক করানো হচ্ছে না? আমাদের ৩ মাস মেয়াদি ‘মোবাইল রিপেয়ার ট্রেনিং’ কোর্সের সমাপনী উপলক্ষে আমরা আয়োজন করেছি ‘ফ্রি মোবাইল সার্ভিসিং ক্যাম্প’!
আমাদের দক্ষ টেকনিশিয়ানরা আপনার মোবাইল সার্ভিসিং করবে। আর পুরো বিষয়টি সরাসরি পরিচালনা করবেন ফাউন্ডেশনের অভিজ্ঞ মেন্টররা। আপনার মোবাইলের ফ্রি সার্ভিসিং নিশ্চিত করতে একটি গুগল ফর্মটি পূরণ করতে হবে।
খোঁজ নিয়ে জানা গেছে, দলমত, ধর্ম-বর্ণ নির্বিশেষে যে কেউ নষ্ট হওয়া অ্যান্ড্রোয়েড় ফোন নিয়ে গেলে তাদেরকে ফ্রি মেরামত করে দেওয়া হয়। তবে কোনো পার্টস কিনতে হলে সেটার মূল্য পরিশোধ করতে হবে।
এ বিষয়ে টাইমস টুডের পক্ষ থেকে আস-সুন্নাহ ফাউন্ডেশনের সঙ্গে যোগাযোগ করা হলে প্রতিষ্ঠানটির কমিউনিকেশন অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের কর্মকর্তা রিদুয়ানুল হাসান বিনামূল্যে মোবাইল সার্ভিসিং সেবা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

