...|...|...

বিশ্ব

বাংলাদেশসহ বিশ্বের গুরুত্বপূর্ণ ১০ দেশের পার্লামেন্ট কাঠামো ও সদস্য সংখ্যা

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, বিকেল ৩:৫৮ | আপডেট: ৪ সেপ্টেম্বর ২০২৬, সন্ধ্যা ৭:৩২
Shares
বাংলাদেশসহ বিশ্বের গুরুত্বপূর্ণ ১০ দেশের পার্লামেন্ট কাঠামো ও সদস্য সংখ্যা

ছবি: সংগৃহীত

বিশ্বের বিভিন্ন দেশের শাসনব্যবস্থা ও আইন প্রণয়নের কেন্দ্রবিন্দু হলো তাদের পার্লামেন্ট বা আইনসভা। তবে দেশের আয়তন, জনসংখ্যা এবং রাজনৈতিক প্রেক্ষাপট অনুযায়ী এসব আইনসভার কাঠামো, সদস্য সংখ্যা এবং নির্বাচন প্রক্রিয়ায় ভিন্নতা রয়েছে। কোনো কোনো দেশের আইনসভা এককক্ষবিশিষ্ট, আবার কোনোটির দ্বিকক্ষবিশিষ্ট।
নিচে বাংলাদেশ, ভারত ও যুক্তরাষ্ট্রসহ বিশ্বের গুরুত্বপূর্ণ ১০টি দেশের আইনসভা বা পার্লামেন্টের বিস্তারিত তথ্য তুলে ধরা হলো:

১. বাংলাদেশ

পার্লামেন্টের নাম: জাতীয় সংসদ (হাউস অব দ্য নেশন)
কাঠামো: এককক্ষবিশিষ্ট
মোট সদস্য: ৩৫০ জন
আসন বিন্যাস:
সরাসরি নির্বাচিত: ৩০০ জন 
সংরক্ষিত নারী আসন: ৫০ জন সদস্য (রাজনৈতিক দলগুলোর প্রাপ্ত আসন অনুযায়ী আনুপাতিক হারে বণ্টিত) ।

২. ভারত

পার্লামেন্টের নাম: সংসদ (পার্লামেন্ট অব ইন্ডিয়া)
কাঠামো: দ্বিকক্ষবিশিষ্ট
মোট বিধিবদ্ধ সদস্য: ৭৮৮ জন
আসন বিন্যাস:
লোকসভা (নিম্নকক্ষ): ৫৪৩ জন নির্বাচিত সদস্য।
রাজ্যসভা (উচ্চকক্ষ): ২৪৫ জন সদস্য (যার মধ্যে ২৩৩ জন নির্বাচিত এবং ১২ জন মনোনীত) ।

৩. পাকিস্তান

পার্লামেন্টের নাম: মজলিস-ই-শুরা (পার্লামেন্ট অব পাকিস্তান)
কাঠামো: দ্বিকক্ষবিশিষ্ট
মোট সদস্য: ৪৩২ জন
আসন বিন্যাস:
ন্যাশনাল অ্যাসেম্বলি (নিম্নকক্ষ): ৩৩৬ জন সদস্য।
সিনেট (উচ্চকক্ষ): ৯৬ জন সদস্য।

৪. তুরস্ক (তুর্কিয়ে)

পার্লামেন্টের নাম: তুর্কিয়ে বুয়ুক মিল্লেত মেজলিসি (গ্র্যান্ড ন্যাশনাল অ্যাসেম্বলি অব তুর্কিয়ে)
কাঠামো: এককক্ষবিশিষ্ট
মোট সদস্য: ৬০০ জন

৫. যুক্তরাজ্য

পার্লামেন্টের নাম: পার্লামেন্ট অব দ্য ইউনাইটেড কিংডম
কাঠামো: দ্বিকক্ষবিশিষ্ট
মোট সদস্য: ১,৪৩১ জন
আসন বিন্যাস:
হাউস অব কমন্স (নিম্নকক্ষ): ৬৫০ জন নির্বাচিত সংসদ সদস্য (এমপি)।
হাউস অব লর্ডস (উচ্চকক্ষ): ৭৮১ জন আসীন (সিটিং) সদস্য।

৬. চীন
পার্লামেন্টের নাম: ন্যাশনাল পিপলস কংগ্রেস (এনপিসি)
কাঠামো: এককক্ষবিশিষ্ট
মোট সদস্য: ২,৮৭৮ জন (বিধিবদ্ধভাবে সর্বোচ্চ সদস্যসীমা ৩,০০০ জন পর্যন্ত হতে পারে)।

৭. জাপান
পার্লামেন্টের নাম: কোক্কাই (ন্যাশনাল ডায়েট)
কাঠামো: দ্বিকক্ষবিশিষ্ট
মোট সদস্য: ৭১৩ জন
আসন বিন্যাস:
হাউস অব রিপ্রেজেনটেটিভস (নিম্নকক্ষ): ৪৬৫ জন সদস্য।
হাউস অব কাউন্সিলরস (উচ্চকক্ষ): ২৪৮ জন সদস্য।

৮. ইন্দোনেশিয়া

পার্লামেন্টের নাম: মজলিস পারমুসিয়াওয়ারাতান রাকিয়াত (এমপিআর - পিপলস কনসালটেটিভ অ্যাসেম্বলি)
কাঠামো: দ্বিকক্ষবিশিষ্ট
মোট সদস্য: ৭৩২ জন
আসন বিন্যাস:
দেওয়ান পারওয়াকিলান রাকিয়াত (ডিপিআর): ৫৮০ জন সদস্য।
দেওয়ান পারওয়াকিলান দায়েরাহ (ডিপিডি): ১৫২ জন সদস্য।

৯. জার্মানি

পার্লামেন্টের নাম: ডয়চার বুন্দেসতাগ ও বুন্দেসরাত (Deutscher Bundestag & Bundesrat)
কাঠামো: দ্বিকক্ষবিশিষ্ট
মোট সদস্য: ৬৯৯ জন
আসন বিন্যাস:
বুন্দেসতাগ (নিম্নকক্ষ): ৬৩০ জন সদস্য।
বুন্দেসরাত (উচ্চকক্ষ): ৬৯ জন সদস্য।

১০. যুক্তরাষ্ট্র

পার্লামেন্টের নাম: ইউনাইটেড স্টেটস কংগ্রেস
কাঠামো: দ্বিকক্ষবিশিষ্ট
মোট সদস্য: ৫৩৫ জন ভোটাধিকারপ্রাপ্ত সদস্য
আসন বিন্যাস:
হাউস অব রিপ্রেজেনটেটিভস (নিম্নকক্ষ): ৪৩৫ জন ভোটাধিকারপ্রাপ্ত সদস্য।
সিনেট (উচ্চকক্ষ): ১০০ জন সিনেটর।