...|...|...

লাইফস্টাইল

বর্ষায় সুস্থ ও ঝলমলে চুল পেতে যা করতে পারেন

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ২৪ জুন ২০২৬, সকাল ৯:৪১ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২৬, সন্ধ্যা ৭:৪০
Shares
বর্ষায় সুস্থ ও ঝলমলে চুল পেতে যা করতে পারেন

বৃষ্টি আমাদের যতোই রোমান্টিক আর নস্টালজিক করে দিক না কেন, এর কারণে নানা অসুবিধায়ও পড়তে হয় আমাদের। কাদা-পানি তো রয়েছেই, বর্ষার সময়ে স্যাঁতস্যাঁতে আবহাওয়ার কারণে আমাদের চুলও হয়ে পড়ে চিটচিটে। অনেক দিন পরে বৃষ্টি হলে ভিজতে কার না মন চায়। কিন্তু চিকিৎসকদের মতে, প্রথম বৃষ্টির পানিতে না ভেজাই ভালো। কারণ, সেই পানির সাথে বাতাসের প্রচুর জীবাণুও ঝরে পড়ে। যা চুলের স্বাস্থ্যের জন্য একেবারেই ঠিক নয়।

আবহাওয়া এই সময়ে বেশ চিটচিটে হয়ে যায়, যার ফলে মাথার চুলও হয়ে যায় কেমন চ্যাটচ্যাটে। খুশকিরও সমস্যা দেখা দেয় বর্ষার সময়।

জেনে নিন কয়েকটি সহজ উপায় যাতে আপনার মাথার চুল থাকে বছরের অন্যান্য সময়ের মতোই স্টাইলিশ—

বর্ষার এই সময়টাতে চেষ্টা করুন যথাসম্ভব কম হেয়ার-প্রোডাক্ট ব্যবহার করতে। অর্থাৎ, হাল্কা কোনও শ্যাম্পু ও কন্ডিশনার। হেয়ার-স্প্রে না লাগানোই ভালো।

মাথার চুলের স্বাস্থ্যের জন্য তা পরিষ্কার রাখা উচিৎ সব সময়ই। বিশেষ করে বর্ষাকালে। না হলে, মাথায় খুশকি হওয়ার সম্ভাবনা থেকে যায়। প্রয়োজনে সপ্তাহে অন্তত তিনবার শ্যাম্পু করুন।

বর্ষাকালে যখনই শ্যাম্পু ব্যবহার করবেন, কন্ডিশনার অবশ্যই লাগাবেন। তবে খেয়াল রাখবেন, চুলের গোড়া বা আগায় কন্ডিশনার না লাগিয়ে চুলের লেন্থ বরাবর লাগান।

হেয়ার ড্রায়ার ব্যবহার করলেও তা যেন কোনওভাবেই মাথার চামড়ার কাছাকাছি না থাকে।

সপ্তাহে একবার হট-অয়েল মাসাজ অবশ্যই করুন। এতে চুলের পুষ্টি ঠিক থাকে।