...|...|...

তথ্যপ্রযুক্তি

ডিসপ্লেতে নতুন চমক

বর্ডারলেস স্মার্টফোন নিয়ে আসছে টেকনো

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, দুপুর ২:৫৩ | আপডেট: ১ সেপ্টেম্বর ২০২৬, রাত ১:৫১
Shares
বর্ডারলেস স্মার্টফোন নিয়ে আসছে টেকনো

ছবি: এআই জেনারেটেড

স্ক্রিনের (পর্দা) আকার বাড়াতে গিয়ে ফোনের সামগ্রিক আকৃতি যাতে বাড়াতে না হয়- এমন লক্ষ্য নিয়ে বহু বছর ধরে গবেষণা চালিয়ে যাচ্ছে বিভিন্ন স্মার্টফোন প্রস্তুতকারী প্রতিষ্ঠান।

এই প্রচেষ্টার সর্বশেষ সংযোজন হিসেবে সম্পূর্ণ বেজেলমুক্ত (স্ক্রিনের চারপাশের চার কোণা বর্ডার বা ফ্রেম) একটি কনসেপ্ট ফোন বানিয়েছে টেকনো।

আগামী সেপ্টেম্বরে জার্মানির বার্লিনে অনুষ্ঠিত আইএফএ প্রযুক্তি প্রদর্শনীতে ফোনটি জনসমক্ষে আনার পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির। রবিবার (৯ আগস্ট) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ খবর নিশ্চিত করেছে টেকনো বাংলাদেশ।

ছবি: সংগৃহীত

টেকনোর দাবি অনুযায়ী, এই কনসেপ্ট ডিভাইসে পর্দার চারদিকে কোনো দৃশ্যমান ফ্রেম রাখা হয়নি। ফোনের বাহ্যিক মাপ অপরিবর্তিত রেখে এটি সম্ভব করতে প্রতিষ্ঠানটি নতুন হার্ডওয়্যার, আধুনিক প্রযুক্তি এবং একটি নতুন স্ক্রিন-প্যাকেজিং পদ্ধতি প্রয়োগ করেছে। 

এর ফলে সাধারণ ফোনের চেয়ে ভিডিও দেখা, গেম খেলা এবং ব্রাউজিংয়ের অভিজ্ঞতা তুলনামূলক ভালো হবে বলে জানিয়েছে টেকনো।

কালো বর্ডার সম্পূর্ণ সরিয়ে ফেলার কারণে পর্দাজুড়ে ছবি ও ভিডিও দেখার সময় আরও ভালো ও স্বচ্ছন্দ অভিজ্ঞতা পাওয়া যাবে বলেও উল্লেখ করেছে প্রতিষ্ঠানটি।

আইএফএ প্রদর্শনীতে শুধু ফোনটি দেখানোই নয়, এতে ব্যবহৃত প্রযুক্তিগত খুঁটিনাটিও তুলে ধরা হবে বলে জানানো হয়েছে।

টেকনো আরও জানিয়েছে, এই বেজেলবিহীন কনসেপ্ট ফোনের মাধ্যমে তারা মূলত ভবিষ্যৎ ফোন-নকশার নতুন দিগন্ত খুঁজে দেখছে।

একইসাথে বিশ্বব্যাপী গ্রাহকদের জন্য আরও উন্নত ও আধুনিক প্রযুক্তি নিয়ে আসার লক্ষ্যেও কাজ চালিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি।