...|...|...

বিশ্ব

বন্যাকবলিত নেপালকে ৫ লাখ ডলার সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬, সকাল ৮:৪১ | আপডেট: ৪ সেপ্টেম্বর ২০২৬, রাত ৯:১৫
Shares
বন্যাকবলিত নেপালকে ৫ লাখ ডলার সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

ছবি: সংগৃহীত

নেপালের রাসুয়া জেলায় ভয়াবহ হড়পা বানে প্রাণহানির ঘটনায় গভীর সমবেদনা জানিয়েছে যুক্তরাষ্ট্র। একই সাথে বন্যায় ক্ষতিগ্রস্ত সম্প্রদায়গুলোর জন্য জরুরি আশ্রয়কেন্দ্র, পানি, পয়ঃনিষ্কাশন ও অন্যান্য ত্রাণসামগ্রী বাবদ ৫ লাখ ডলার সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে দেশটি।

বিবিসির বরাতে মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, নেপালের রাসুয়া জেলায় বিধ্বংসী আকস্মিক বনয়ায় যারা প্রাণ হারিয়েছেন, তাদের পরিবার ও প্রিয়জনদের প্রতি যুক্তরাষ্ট্র গভীর সমবেদনা জানাচ্ছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত সকলের প্রতি আমাদের সহমর্মিতা রয়েছে।

ভয়াবহ এই বন্যা এবং ভূমিধসের পর শত শত মানুষ নিখোঁজ রয়েছে, যার মধ্যে পর্যটকসহ অন্তত ৫৪ জন মার্কিন নাগরিকও রয়েছেন বলে জানা গেছে।