...|...|...

চাকরি

প্রাইভেট ব্যাংকে চাকরির সুযোগ, কর্মস্থল ঢাকা

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, দুপুর ১:৩০
Shares
প্রাইভেট ব্যাংকে চাকরির সুযোগ, কর্মস্থল ঢাকা

ছবি: সংগৃহীত

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটির সার্ভিস কোয়ালিটি বিভাগ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে জনবল নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে। এরই মধ্যে ৯ নভেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৮ নভেম্বর পর্যন্ত। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি
পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার
বিভাগ: সার্ভিস কোয়ালিটি
পদসংখ্যা: নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: প্রতিবেদন প্রণয়ন ও উপস্থাপনায় দক্ষ। বাংলাদেশ ব্যাংকের নীতিমালা এবং ব্যাংকিং কার্যক্রম সম্পর্কে ভালো ধারণা।
অভিজ্ঞতা: কমপক্ষে ২ থেকে ৬ বছর 

চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে 
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 
বয়সসীমা: উল্লেখ নেই 

কর্মস্থল: ঢাকা 
বেতন: আলোচনা সাপেক্ষে 
অন্যান্য সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।