...|...|...

চাকরি

অফিসার পদে নিয়োগ দেবে রেড ক্রিসেন্ট, আবেদন করবেন যেভাবে

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৯ নভেম্বর ২০২৬, বিকেল ৩:৪৫
Shares
অফিসার পদে নিয়োগ দেবে রেড ক্রিসেন্ট, আবেদন করবেন যেভাবে

ছবি: সংগৃহীত

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মানবিক সংস্থাটি অ্যাসিস্ট্যান্ট অফিসার পদে জনবল নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে। এরই মধ্যে ৮ নভেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৫ নভেম্বর পর্যন্ত। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক ৪৫ হাজার টাকা বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি
পদের নাম: অ্যাসিস্ট্যান্ট অফিসার
পদসংখ্যা: ১টি 

শিক্ষাগত যোগ্যতা: সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা, অথবা এনভায়রনমেন্টাল সায়েন্স, পাবলিক হেলথ, ওয়াশ (WASH) বা সংশ্লিষ্ট কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি। 
অন্যান্য যোগ্যতা: পানি সরবরাহ, স্যানিটেশন, স্বাস্থ্যবিধি প্রচার, কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় দক্ষতা।
অভিজ্ঞতা: প্রয়োজন নেই 

চাকরির ধরন: চুক্তিভিত্তিক 
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 
বয়সসীমা: সর্বোচ্চ ৪০ বছর 

কর্মস্থল: চট্টগ্রাম (ভাসান চর)
বেতন: ৪৫,০০০ টাকা (মাসিক সমন্বিত)
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 
আবেদনের শেষ সময়: ১৫ নভেম্বর ২০২৬