...|...|...

চাকরি

নিয়োগ দেবে এসিআই মোটরস, এখনই  আবেদন করুন

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৯ নভেম্বর ২০২৬, বিকেল ৩:৩০
Shares
নিয়োগ দেবে এসিআই মোটরস, এখনই  আবেদন করুন

ছবি: সংগৃহীত

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এসিআই মোটরস লিমিটেড। প্রতিষ্ঠানটির ব্র্যান্ড অ্যান্ড অ্যাক্টিভেশন বিভাগে ‘সিনিয়র এক্সিকিউটিভ’ পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। ইতোমধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। চলবে আগামী ১ ডিসেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। 

প্র্রতিষ্ঠান: এসিআই মটরস লিমিটিডে

বিভাগ: ব্র্যান্ড অ্যান্ড অ্যাক্টিভেশন। 

পদের নাম: সিনিয়র এক্সিকিউটিভ।

পদসংখ্যা: নির্ধারিত নয়। 

শিক্ষাগত যোগ্যতা: বিবিএ ইন মার্কেটিং।

অভিজ্ঞতা: কমপক্ষে এক বছর। তবে অভিজ্ঞতা ছাড়াও প্রার্থীরা আবেদনের সুযোগ পাবেন।

চাকরির ধরন: ফুলটাইম। 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)।

কর্মক্ষেত্র: অফিস। 

বয়স: ২২ থেকে ৩০ বছর।

কর্মস্থল: ঢাকা। 

বেতন: আলোচনা সাপেক্ষে।

অন্যান্য সুবিধা: যাতায়াত ভাতা, মোবাইল বিল, চিকিৎসা ভাতা, মুনাফার অংশ, ভবিষ্যৎ তহবিল, গ্র্যাচুইটি, বার্ষিক বেতন বৃদ্ধি এবং উৎসব বোনাস দেওয়া হবে। 

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।