...|...|...

চাকরি

সরাসরি সাক্ষাৎকারে চাকরি দেবে আকিজ গ্রুপ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৯ নভেম্বর ২০২৬, দুপুর ১:০৬
Shares
সরাসরি সাক্ষাৎকারে চাকরি দেবে আকিজ গ্রুপ

ছবি: সংগৃহীত

আকিজ গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ টোব্যাকো কোম্পানি লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি এরিয়া ইনচার্জ (সেলস) পদে জনবল নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীদের উল্লিখিত ঠিকানায় নির্ধারিত সময়ে উপস্থিত হয়ে লিখিত ও মৌখিক পরীক্ষা অংশগ্রহণের জন্যে অনুরোধ করা হয়েছে। নির্বাচিত প্রার্থীরা মাসিক ৩০ হাজার টাকা বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: আকিজ টোব্যাকো কোম্পানি লিমিটেড
পদের নাম: এরিয়া ইনচার্জ
বিভাগ: সেলস
পদসংখ্যা: নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: ডিস্ট্রিবিউটর/ডিলার ব্যবস্থাপনায় দক্ষতা। নিজস্ব মোটরসাইকেল থাকা বাধ্যতামূলক।
অভিজ্ঞতা: কমপক্ষে ১ থেকে ২ বছর 

চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে 
প্রার্থীর ধরন: শুধু পুরুষ 
বয়সসীমা: উল্লেখ নেই 

সাক্ষাৎকারে যেসব কাগজপত্র নিতে হবে

  • হালনাগাদ জীবনবৃত্তান্ত (CV)।
  • জাতীয় পরিচয়পত্রের ফটোকপি।
  • শিক্ষাগত যোগ্যতার সনদের ফটোকপি।
  • অভিজ্ঞতার সনদ (যদি থাকে)।
  • সাম্প্রতিক দুই কপি পাসপোর্ট সাইজের ছবি।

নির্বাচন প্রক্রিয়া:

  •  লিখিত পরীক্ষা।
  • মৌখিক পরীক্ষা (ভাইভা)।

বর্তমানে অধ্যয়নরত শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন না।
কর্মস্থল: যেকোনো জায়গায় 
বেতন: ৩০,০০০ টাকা (মাসিক) 
অন্যান্য সুবিধা: টি/এ, মোবাইল ভাতা, মোটরসাইকেল জ্বালানি ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বছরে ২টি উৎসব বোনাস, চিকিৎসা সুবিধা। 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 
আবেদনের শেষ সময়: ১৪ নভেম্বর ২০২৬