...|...|...

চাকরি

চাকরি দিচ্ছে ইজি ফ্যাশন, কর্মস্থল ঢাকা

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, সকাল ৯:৪৮
Shares
চাকরি দিচ্ছে ইজি ফ্যাশন, কর্মস্থল ঢাকা

ছবি: সংগৃহীত

ইজি ফ্যাশন লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পোশাক প্রস্তুতকারী ও বিপণন প্রতিষ্ঠানটি ব্র্যান্ড প্রমোশন ম্যানেজার পদে জনবল নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে। এরই মধ্যে ৯ নভেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৮ ডিসেম্বর পর্যন্ত। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: ইজি ফ্যাশন লিমিটেড
পদের নাম: ব্র্যান্ড প্রমোশন ম্যানেজার
পদসংখ্যা: নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা: মার্কেটিংয়ে বিবিএ /এমবিএ অথবা বি.কম
অন্যান্য যোগ্যতা: ফ্যাশন জ্ঞান, স্টাইলিং দক্ষতা এবং লাইফস্টাইল ও শালীন ফ্যাশন ট্রেন্ড সম্পর্কে ধারণা। বাংলা এবং ইংরেজিতে লিখিত ও মৌখিক উভয় ক্ষেত্রেই যোগাযোগ দক্ষতা। মেটা অ্যাডস ম্যানেজার, গুগল অ্যাডস, ই-কমার্স প্ল্যাটফর্ম এবং সোশ্যাল মিডিয়া অ্যানালিটিক্স সম্পর্কে গভীর জ্ঞান। ক্রিয়েটিভ পর্যালোচনা এবং পরিচালনার জন্য ডিজাইন ও ভিডিও টুলস ব্যবহারে কার্যকরী জ্ঞান।
অভিজ্ঞতা: কমপক্ষে ৫ বছর 

চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে 
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 
বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর

কর্মস্থল: ঢাকা 
বেতন: আলোচনা সাপেক্ষে 
অন্যান্য সুবিধা: বছরে ২টি উৎসব বোনাস, প্রতি বছর ইনক্রিমেন্ট। 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।