...|...|...

রাজনীতি

প্রধানমন্ত্রীর সাথে জাপান সফরে যাচ্ছেন হেফাজত নেতা

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, রাত ৮:৩০
Shares
প্রধানমন্ত্রীর সাথে জাপান সফরে যাচ্ছেন হেফাজত নেতা

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরসঙ্গী হয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী। চার দিনের সরকারি সফরে প্রধানমন্ত্রীর সাথে জাপান যাচ্ছেন তিনি।

রবিবার (২৫ অক্টোবর) দিবাগত রাত ১২টা ১০ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইটে তার ঢাকা ছাড়ার কথা রয়েছে। বিষয়টি গণমাধ্যমকে নিজেই জানিয়েছেন মাওলানা আজিজুল হক ইসলামাবাদী।

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে ২৬ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত জাপান সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ এবং অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির বিষয়গুলো গুরুত্ব পাবে।

বিএনপির কেন্দ্রীয় মিডিয়া সেলের দেওয়া কর্মসূচি অনুযায়ী, সোমবার স্থানীয় সময় সকাল ৯টা ২৫ মিনিটে টোকিওর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সেখানে তাকে স্বাগত জানাবেন জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী নাকাসোনে ইয়াসুতাকা। সফরকালে টোকিওর ইম্পেরিয়াল হোটেলে অবস্থান করবেন তিনি।

সফরের প্রথম দিন জাপান-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ লিগের সভাপতি তারো আসোর সাথে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী। এ ছাড়া জাপান-বাংলাদেশ কমিটি ফর কমার্শিয়াল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশনের চেয়ারম্যান মাসুমি কাকিনোকি এবং জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) প্রেসিডেন্ট ড. আকিহিকো তানাকার সাথে পৃথক বৈঠকের কর্মসূচি রয়েছে।