প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সংসদীয় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ জুন) বিকেল সাড়ে ৩টায় জাতীয় সংসদ ভবনে সভা শুরু হয়। যা চলে সন্ধ্যা ৬টা ২০ মিনিট পর্যন্ত।
সভা পরিচালনা করেন সরকারদলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি।
তথ্যটি নিশ্চিতে করেছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি।
সংসদীয় সভায় স্বাগত বক্তব্য দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৈঠকে বাজেট অধিবেশনসহ গুরুত্বপূর্ণ নানা বিষয়ে আলোচনা হয়।


