মন্ত্রিসভায় পরিবর্তন একটি স্বাভাবিক প্রক্রিয়া বলে জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী চাইলে যেকোনো সময় মন্ত্রিসভায় পরিবর্তন হতে পারে।
শুক্রবার দুপুরে ‘বেস্ট অব বেস্ট’ জাতীয় বক্সিং চ্যাম্পিয়নশিপের এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
মন্ত্রিপরিষদে রদবদলের যে গুঞ্জন উঠেছে, সেটিকে গুজব বলে দাবি করেন সমাজকল্যাণমন্ত্রী। মন্ত্রী বলেন, মন্ত্রিপরিষদে পরিবর্তন সরকারের একটি স্বাভাবিক প্রক্রিয়া। প্রধানমন্ত্রী প্রয়োজন মনে করলে যে কোনো সময় মন্ত্রিসভায় পরিবর্তন হতে পারে।
রাষ্ট্রপতি পদে নির্বাচনে মনোনয়ন পেয়ে বিএনপি মহাসচিব পদ থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ প্রসঙ্গে জানতে চাইলে জাহিদ হোসেন বলেন, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী মনোনয়ন, প্রার্থিতা যাচাই ও ভোটের পর নির্বাচিত হবেন একজন।
তিনি আরও বলেন, শপথ নেওয়ার আগ পর্যন্ত পদত্যাগের কোনো সাংবিধানিক বা নির্বাচন কমিশনের বাধ্যবাধকতা নেই।

