...|...|...

আইন ও আদালত

পুতুলের সূচনা ফাউন্ডেশনের আয়কর নথি জব্দের নির্দেশ আদালতের

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, বিকেল ৫:৩৫ | আপডেট: ২৯ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৬:৩৩
Shares
পুতুলের সূচনা ফাউন্ডেশনের আয়কর নথি জব্দের নির্দেশ আদালতের

সায়মা ওয়াজেদ পুতুল। ছবি: সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের প্রতিষ্ঠিত সূচনা ফাউন্ডেশনের আয়কর-সংক্রান্ত নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সিনিয়র স্পেশাল জজ আদালত এ আদেশ দেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক আফনান জান্নাত কেয়া নথি জব্দের আবেদন করেন।

এর আগে, ২০২৫ সালের সেপ্টেম্বরে প্রতিবন্ধীদের সহায়তার নামে গঠিত সূচনা ফাউন্ডেশনের মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে মামলা করে দুদক।

সংস্থাটির অভিযোগ, এ ঘটনায় প্রায় ৪৫০ কোটি টাকা আত্মসাতের প্রমাণ পাওয়া গেছে। পাশাপাশি ৯৩০ কোটি টাকার বেশি অর্থ পাচারের অভিযোগও আনা হয়।

দুদকের অনুসন্ধানে এ অর্থ আত্মসাতের ঘটনায় সাবেক মন্ত্রী-সংসদ সদস্য, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান এবং ব্যবসায়ীসহ মোট ৩৫ জনের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে বলে জানানো হয়েছিল।