...|...|...

জাতীয়

পররাষ্ট্রমন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, কী আলোচনা হলো

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, সন্ধ্যা ৬:২৩ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২৬, সন্ধ্যা ৭:৫৭
Shares
পররাষ্ট্রমন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, কী আলোচনা হলো

ছবি: সংগৃহীত

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সাথে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।

মঙ্গলবার (২৫ আগস্ট) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এই বৈঠক অনুষ্ঠিত হয়।

দুই দেশের চলমান দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা এগিয়ে নিতেই মূলত এই বৈঠকের আয়োজন করা হয়। তবে বৈঠকের সুনির্দিষ্ট বিষয়বস্তু নিয়ে কোনো পক্ষ থেকেই আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।

কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, বৈঠকে ঢাকা-ওয়াশিংটন দ্বিপাক্ষিক সম্পর্কের সামগ্রিক রূপরেখা, আঞ্চলিক পরিস্থিতি এবং ভবিষ্যৎ সহযোগিতার নানা সম্ভাবনা নিয়ে আলোচনা হয়ে থাকতে পারে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই নতুন নীতিনির্ধারকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করে চলছেন মার্কিন রাষ্ট্রদূত।