...|...|...

সারাদেশ

পঞ্চগড়সহ দেশের বিভিন্ন স্থানে দুই দফা ভূমিকম্প অনুভূত

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, সকাল ৮:৫৪ | আপডেট: ২৪ নভেম্বর ২০২৬, সকাল ৮:৫৬
Shares
পঞ্চগড়সহ দেশের বিভিন্ন স্থানে দুই দফা ভূমিকম্প অনুভূত

ছবি: সংগৃহীত

পঞ্চগড়, কুড়িগ্রাম ও ঠাকুরগাঁওসহ দেশের বিভিন্ন এলাকায় পর পর দুই দফা ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে মাত্র দুই মিনিটের ব্যবধানে কম্পন অনুভূত হওয়ায় উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায় মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, সকাল ৭টা ২ মিনিটে প্রথম দফায় ভূমিকম্প অনুভূত হয়। এর দুই মিনিট পর সকাল ৭টা ৪ মিনিটে দ্বিতীয় দফায় আবারও কম্পন হয়।

প্রথম ভূমিকম্পের মাত্রা রিখটার স্কেলে ৫ দশমিক ৪ ছিল বলে প্রাথমিক তথ্যে জানা গেছে। এর উৎপত্তিস্থল ছিল নেপালের কোশি প্রদেশের লেলেপ এলাকার কাছাকাছি।

বাংলাদেশের পাশাপাশি নেপাল, ভুটান ও চীনের বিভিন্ন এলাকাতেও ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানা গেছে।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।