...|...|...

জাতীয়

নেপালে বন্যায় এখনও বাংলাদেশির হতাহতের খবর নেই: রাষ্ট্রদূত

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬, সকাল ১১:৫৩ | আপডেট: ৬ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৭:১৪
Shares
নেপালে বন্যায় এখনও বাংলাদেশির হতাহতের খবর নেই: রাষ্ট্রদূত

নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শফিকুর রহমান। ছবি: সংগৃহীত

নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে এখনও কোনো বাংলাদেশির হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে একটি গণমাধ্যমকে এ তথ্য জানান তিনি।

রাষ্ট্রদূত মো. শফিকুর রহমানের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এখনও কোনো বাংলাদেশির নিহত বা আহত হওয়ার খবর পাওয়া যায়নি। আমরা খোঁজখবর রাখছি।’

নেপালে ভয়াবহ এ বন্যা ও ভূমিধসে এখন পর্যন্ত ১৬৩ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। নিখোঁজ রয়েছেন চার শতাধিক মানুষ। নিহত ও নিখোঁজদের মধ্যে বিদেশি নাগরিকও রয়েছেন বলে জানা গেছে।

এ ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সাথে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে বাংলাদেশ সরকার।

নিখোঁজদের দ্রুত উদ্ধার এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছে বাংলাদেশ। পাশাপাশি উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে প্রয়োজন হলে নেপালকে যে কোনো ধরনের সহায়তা দিতে বাংলাদেশ প্রস্তুত রয়েছে বলেও জানানো হয়েছে।