...|...|...

বিশ্ব

নেতানিয়াহু ‘গণহত্যাকে বৈধতা দেওয়ার চেষ্টা করছেন’: মামদানি

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ভোর রাত ৪:১৩
Shares
নেতানিয়াহু ‘গণহত্যাকে বৈধতা দেওয়ার চেষ্টা করছেন’: মামদানি

ছবি: সংগৃহীত

দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জাতিসংঘের সাধারণ পরিষদে দেওয়া ভাষণের মাধ্যমে ফিলিস্তিনিদের বিরুদ্ধে চলমান ‘গণহত্যাকে বৈধতা দেওয়ার চেষ্টা করছেন’ বলে অভিযোগ করেছেন নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি।

শুক্তবার (২৫ সেপ্টেম্বর) সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

নেতানিয়াহু ভাষণের পর দেওয়া এক বিবৃতিতে মামদানি বলেন, নেতানিয়াহু জাতিসংঘের মঞ্চে ভিত্তিহীন নানা দাবি ও মিথ্যার পুনরাবৃত্তি করেছেন। তাঁর মতে, এসব বক্তব্যের উদ্দেশ্য ছিল ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের কর্মকাণ্ডকে ন্যায্যতা দেওয়ার চেষ্টা করা।

মামদানি আরও বলেন, কোনো বক্তব্যই এই বাস্তবতা বদলে দিতে পারবে না যে, যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।

এর আগে জাতিসংঘে দেওয়া ভাষণে নেতানিয়াহুও মামদানির সমালোচনা করেন। তিনি নিউইয়র্কের মেয়রের বিরুদ্ধে ‘মিথ্যা ছড়ানোর’ অভিযোগ তোলেন।