...|...|...

জাতীয়

নিরাপত্তা শঙ্কায় আজ দুপুর থেকে বন্ধ ভারতীয় ভিসা সেন্টার

নিরাপত্তা শঙ্কায় আজ দুপুর থেকে বন্ধ ভারতীয় ভিসা সেন্টার

Times Today
প্রকাশ: ১১ মে ২০২৬, রাত ৩:৫৬ | আপডেট: ৫ আগস্ট ২০২৬, বিকেল ৪:৩৮
Shares
নিরাপত্তা শঙ্কায় আজ দুপুর থেকে বন্ধ ভারতীয় ভিসা সেন্টার


চলমান নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষিতে ঢাকার যমুনা ফিউচার পার্কে অবস্থিত ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক) আজ বুধবার (১৭ ডিসেম্বর) দুপুর ২টা থেকে বন্ধ থাকবে।  আইভ্যাক বাংলাদেশের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ যেসব আবেদনকারীর জমা দেওয়ার জন্য অ্যাপয়েন্টমেন্ট নির্ধারিত ছিল, তাদের পরবর্তী সময়ে নতুন তারিখে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে।

এর আগে গত সোমবার (১৫ ডিসেম্বর) বাংলাদেশে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের চলাচল নিয়ে নিরাপত্তা সতর্কতা জারি করে ঢাকার মার্কিন দূতাবাস।  আগামী দিনগুলোতে রাজনৈতিক সমাবেশ ও বিক্ষোভ বাড়তে পারে উল্লেখ করে জনসমাগম ও বিক্ষোভ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়।  এর দুই দিনের মাথায় নিরাপত্তা শঙ্কার কথা তুলে আইভ্যাক বন্ধের ঘোষণা এলো।

উল্লেখ্য, ‘চব্বিশের’ ৫ আগস্ট গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের সঙ্গে দিল্লির সম্পর্ক টানাপোড়েনের মধ্যে রয়েছে।  এর মধ্যে ভারত গিয়ে অবস্থান করছেন আওয়ামী লীগের অনেক নেতাকর্মী।  আদালতের রায়ে দণ্ডিত শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালকে ফেরত চেয়ে ঢাকার পক্ষ থেকে অনুরোধ জানানো হলেও এ বিষয়ে দিল্লির পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো জবাব পাওয়া যায়নি।