...|...|...

রাজনীতি

নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের হামলা, যা বললেন নাহিদ ইসলাম

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ৫ অক্টোবর ২০২৬, ভোর রাত ৪:২৩ | আপডেট: ৫ অক্টোবর ২০২৬, সকাল ৮:৪৩
Shares
নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের হামলা, যা বললেন নাহিদ ইসলাম

বিরোধী দলীয় চিপহুইপ নাহিদ ইসলাম। ছবি: সংগৃহীত

কুষ্টিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীসহ দলটির নেতা-কর্মীদের ওপর হামলার ঘটনায় বিএনপির নেতা-কর্মীদের দায়ী করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। একই সাথে বিএনপি সরকার গঠনের পর পাটওয়ারীর ওপর এটি পঞ্চম হামলা বলেও দাবি করেছেন তিনি।

রবিবার (৪ অক্টোবর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন নাহিদ ইসলাম।

পোস্টে তিনি বলেন, আবারও নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনা ঘটেছে। এবার কুষ্টিয়ায় মাজারের ভেতরে প্রবেশ করে পাটওয়ারীসহ এনসিপির নেতা-কর্মীদের ওপর সশস্ত্র হামলা চালিয়েছে বিএনপির ‘সন্ত্রাসীরা’।

নাহিদ ইসলাম দাবি করেন, বিএনপি সরকার গঠনের পর নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর এটি পঞ্চমবারের মতো হামলা। একজন নেতাকে কতটা ভয় পেলে ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা এমন আচরণ করতে পারেন-এমন প্রশ্নও তোলেন তিনি।

হামলায় জড়িতদের দ্রুত শনাক্ত করে বিচারের আওতায় আনার দাবি জানান এনসিপির আহ্বায়ক। তিনি বলেন, ভয়ভীতি কিংবা দমন-পীড়নের মাধ্যমে নাসীরুদ্দীন পাটওয়ারীদের কণ্ঠ স্তব্ধ করা যাবে না।

এর আগে কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগের খবর প্রকাশিত হয়। সর্বশেষ ঘটনাতেও নাহিদ ইসলাম বিএনপির নেতা-কর্মীদের দায়ী করেছেন। তবে তার অভিযোগের বিষয়ে বিএনপির পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।