...|...|...

রাজধানী

ধানমন্ডিতে বহুতল ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৩ নভেম্বর ২০২৬, বিকেল ৪:২৭ | আপডেট: ৩ নভেম্বর ২০২৬, বিকেল ৪:৩০
Shares
ধানমন্ডিতে বহুতল ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে

ছবি: সংগৃহীত

রাজধানীর ধানমন্ডিতে একটি ১৪ তলা ভবনের দ্বিতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের চেষ্টায় প্রায় ৪৮ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে।

মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে ধানমন্ডি ১০-এ এলাকার ২৭ নম্বর রোডের একটি ভবনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার বিকেল ৩টা ৩০ মিনিটে ধানমন্ডি ১০-এ এলাকার ২৭ নম্বর রোডের একটি ১৪ তলা ভবনের দ্বিতীয় তলায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পাওয়ার পর বিকেল ৩টা ৪২ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।

পরে দুটি ইউনিটের সম্মিলিত প্রচেষ্টায় বিকেল ৪টা ১৮ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয়।