...|...|...

সারাদেশ

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: ২৬ মে ২০২৬, সকাল ৬:৪৬ | আপডেট: ২৫ আগস্ট ২০২৬, রাত ৮:১৭
Shares
দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

ঝড়ো বাতাসের পর উত্তাল পদ্মা নদী শান্ত হওয়ায় প্রায় পৌনে এক ঘণ্টা বন্ধ থাকার পর রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। মঙ্গলবার (২৬ মে) দুপুর ১২টার দিকে পরিস্থিতির উন্নতি হলে পুনরায় এ রুটে ফেরি চলাচল শুরু হয়।

এর আগে বেলা সোয়া ১১টার দিক থেকে ঝড়ো বাতাসের কারণে পদ্মা নদী উত্তাল থাকায় নৌ-দুর্ঘটনা এড়াতে এ রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ।

এদিকে ফেরি চলাচল বন্ধ থাকায় নদী পারাপারের অপেক্ষায় দৌলতদিয়া প্রান্তের সড়কে আটকা পড়ে বেশ কিছু যানবাহন। ফলে দুর্ভোগে পড়েন যাত্রীরা।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন জানান, উত্তাল পদ্মা শান্ত হওয়ায় দুপুর ১২টার দিক থেকে ফেরি চলাচল শুরু করা হয়। দৌলতদিয়া প্রান্তে যানবাহনের যে সিরিয়াল রয়েছে, এখন তা দ্রুত কমে যাবে।