...|...|...

অর্থনীতি

দেশের বাজারে ফের কমলো স্বর্ণের দাম

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১০:৫২ | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৩:২৭
Shares
দেশের বাজারে ফের কমলো স্বর্ণের দাম

ছবি: সংগৃহীত

দেশের বাজারে আবারও কমলো স্বর্ণের দাম। ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকায়।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

নতুন দাম অনুযায়ী ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২১ হাজার ৪৪১ টাকা।

এ ছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৯০ হাজার ১২৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৫হাজার ৩০৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত ৯ ও ৬ সেপ্টেম্বর দুই দফায় দেশে বাজারে স্বর্ণের দাম কমানো হয়।