...|...|...

বিনোদন

দুর্ঘটনায় গুরুতর আহত রাশমিকা

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ১ আগস্ট ২০২৬, দুপুর ১:৩১ | আপডেট: ২৯ আগস্ট ২০২৬, রাত ১০:৫২
Shares
দুর্ঘটনায় গুরুতর আহত রাশমিকা

বলিউড অভিনেত্রী রাশমিকা মান্দানা। ছবি: সংগৃহীত

গুরুতর আহত হয়েছেন ‘পুষ্পা’ খ্যাত অভিনেত্রী রাশমিকা মান্দানা। আগামী ছয় সপ্তাহ সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে তাকে। পুরোপুরি সুস্থ হওয়ার পরই তিনি আবার শুটিংয়ে ফিরতে পারবেন বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

‘রাণাবালী’ ও ‘মাইসা’ সিনেমার শুটিং করতে গিয়ে নিতম্বে মারাত্মক আঘাত পেয়েছেন রাশমিকা।

দুই সিনেমাতেই রয়েছে লড়াই ও নাচের দৃশ্য। এমনই একটি দৃশ্যে অভিনয় করতে গিয়ে আঘাত পান অভিনেত্রী। আঘাত এতটাই গুরুতর যে, তার নিতম্ব ও কোমরের মাঝের একটি পেশিতন্তু পুরোপুরি ছিঁড়ে গেছে বলে জানা গেছে।

চিকিৎসকদের মতে, এই ধরনের আঘাত সাধারণত পেশাদার ক্রীড়াবিদদের ক্ষেত্রে দেখা যায়, যারা নিয়মিত কঠোর শারীরিক চর্চা করেন। তাই একজন অভিনেত্রীর ক্ষেত্রে এমন আঘাত দেখে তারাও বিস্মিত হয়েছেন।

আপাতত রাশমিকাকে সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। এই অভিনেত্রীকে সর্বশেষ দেখা গেছে ‘ককটেল ২’ সিনেমায়।

চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি বিয়ে করেন রাশমিকা ও বিজয় দেবরকোন্ডা। বিয়ের পর বিজয়ের বিপরীতে ‘রাণাবালী’ সিনেমায় অভিনয় করছেন তিনি। এর আগে তাদের রসায়ন দেখা গেছে ‘অর্জুন রেড্ড’, ‘ডিয়ার কমরেড’ ও ‘গীতা গোবিন্দম’-এর মতো সিনেমায়।

বিজয় ও রাশমিকার বিয়ের অনুষ্ঠান হয়েছিল উদয়পুরে। রাজকীয় কায়দায় সাবেকি সাজে বিয়ে করেন তারা। পরে হায়দরাবাদে ফিরে প্রীতিভোজের আয়োজন করেন এই তারকাদম্পতি। সেই প্রীতিভোজে চাঁদের হাট বসেছিল। দক্ষিণী চলচ্চিত্র ও বলিউড থেকে উপস্থিত ছিলেন বহু তারকা।