দক্ষিণ ও মধ্য এশিয়ায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতদের একটি আঞ্চলিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে ভাষণ দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। দিল্লিতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর এই সম্মেলনের আয়োজন করেন।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দিল্লিতে এই ‘অ্যাম্বাসেডরস রিজিওনাল কনফারেন্স’ অনুষ্ঠিত হয়।
বার্তা সংস্থা হিন্দুর বরাতে সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মার্কো রুবিও বলেন, আজ সকালে আমি ভারতে আমাদের রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়েছিলাম, যার আয়োজন করেছিলেন রাষ্ট্রদূত সার্জিও গোর।
তিনি জানান, কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, বাংলাদেশ, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান এবং শ্রীলঙ্কায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ও মিশন প্রধানদের সাথে কথা বলতে পেরে তিনি আনন্দিত। রুবিও বলেন, আমাদের রাষ্ট্রদূতরা গর্বের সাথে আমেরিকাকে আরও নিরাপদ, শক্তিশালী এবং সমৃদ্ধ করে তুলছেন।
উল্লেখ্য, উজবেকিস্তান সফর ও সি৫+১ মন্ত্রী পর্যায়ের বৈঠক মার্কিন-মধ্য এশিয়া কৌশলগত অংশীদারিত্ব এগিয়ে নিতে এবং দ্বিপক্ষীয় কূটনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা জোরদার করতে ১০০টিরও বেশি মার্কিন কোম্পানির একটি ব্যবসায়িক প্রতিনিধিদল নিয়ে আগামী অক্টোবরের মাঝামা সময়ে উজবেকিস্তান সফর করার কথা রয়েছে মার্কো রুবিওর।


