...|...|...

বিশ্ব

দলীয় কার্যালয় থেকে মমতার ঘনিষ্ঠ সহযোগীর লাশ উদ্ধার

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, বিকেল ৩:৫১ | আপডেট: ৩১ আগস্ট ২০২৬, সকাল ১০:৩১
Shares
দলীয় কার্যালয় থেকে মমতার ঘনিষ্ঠ সহযোগীর লাশ উদ্ধার

সংগৃহীত ছবি

পশ্চিমবঙ্গ বিধানসভার সাবেক ডেপুটি স্পিকার এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ সহযোগী ও পাঁচবারের তৃণমূল কংগ্রেস বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়কে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। 

রবিবার (১৬ আগস্ট) বীরভূম জেলার রামপুরহাটে নিজ বাড়ির ঠিক পাশেই অবস্থিত তৃণমূল কংগ্রেসের কার্যালয় থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

এনডিটিভির বরাতে পুলিশ জানিয়েছে, ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে একটি হাতে লেখা চিঠি বা সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে বলে স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের রাজ্য বিধানসভা নির্বাচনে রামপুরহাট আসনে বিজেপির ধ্রুব সাহার কাছে পরাজিত হন তিনি। এর আগে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে তিনি স্কুল শিক্ষা এবং কৃষিমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন।

এদিকে এই মৃত্যুর ঘটনার পর এক্স-এ দেওয়া এক পোস্টে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, একটি সুসংগঠিত কুৎসা ও অপপ্রচার-এর শিকার হয়ে তাকে এই চরম পথ বেছে নিতে হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘ ১৫ বছরের ক্ষমতার পতনের পর পশ্চিমবঙ্গের রাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের প্রেক্ষাপটে এই মর্মান্তিক ঘটনা ঘটল।