...|...|...

ঢাকা

তেজগাঁওয়ে ট্রেনের ধাক্কায় একজন নিহত

তেজগাঁওয়ে ট্রেনের ধাক্কায় একজন নিহত

Times Today
প্রকাশ: ১১ মে ২০২৬, রাত ৩:৪৫ | আপডেট: ২৭ আগস্ট ২০২৬, ভোর রাত ৪:১৫
Shares
তেজগাঁওয়ে ট্রেনের ধাক্কায় একজন নিহত

রাজধানীর তেজগাঁওয়ের নাখালপাড়ায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত পরিচয়ের এক বৃদ্ধ নিহত হয়েছেন।  তার বয়স আনুমানিক ৬০ বছর।  নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

শনিবার (৬ ডিসেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে তাকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতকে হাসপাতালে নিয়ে আসা পথচারী আবু রায়হান জানান, নাখালপাড়ার বাবুল বাগ মোড়ে কমলাপুর থেকে ছেড়ে আসা একটি ট্রেনের ধাক্কায় বৃদ্ধটি গুরুতর আহত হন।  পরে স্থানীয়দের সহায়তায় দ্রুত তাকে ঢামেকে নেওয়া হয়।  তবে চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই ওই ব্যক্তি মারা গেছেন।

তিনি আরও বলেন, আশপাশের লোকজনকে জিজ্ঞাসা করেও নিহত ব্যক্তির পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।  তিনি জানান, মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে এবং ঘটনাটি রেলওয়ে থানা পুলিশকে জানানো হয়েছে।