...|...|...

জাতীয়

ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট স্থগিত ৪ নভেম্বর পর্যন্ত

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৬:২৯ | আপডেট: ২৫ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৭:৩০
Shares
ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট স্থগিত ৪ নভেম্বর পর্যন্ত

ছবি: সংগৃহীত

সৌদি আরবের নিরাপত্তা পরিস্থিতির কারণে ঢাকা–দাম্মাম ও ঢাকা–রিয়াদ রুটে ফ্লাইট স্থগিতের মেয়াদ আগামী ৪ নভেম্বর পর্যন্ত বাড়িয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

রবিবার (২৫ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থাটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইটের স্থগিতাদেশ বাড়ানো হয়েছে। বাংলাদেশ সময় অনুযায়ী আগামী ৪ নভেম্বর পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।

তবে জরুরি প্রয়োজনে যাত্রীরা সৌদি আরবে যাতায়াতের জন্য জেদ্দা ও মদিনা আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করতে পারবেন। যাত্রীদের চাহিদা বিবেচনায় গত ১৬ অক্টোবর থেকে ঢাকা–জেদ্দা রুটে প্রতিদিন দুটি করে ফ্লাইট পরিচালনা করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এ সূচি আগামী ৪ নভেম্বর পর্যন্ত চালু থাকবে।

এ ছাড়া ঢাকা–মদিনা রুটে বোয়িং ৭৮৭ উড়োজাহাজ দিয়ে নিয়মিত ফ্লাইট পরিচালনা করা হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ফ্লাইট চলাচল নিয়ে পরবর্তী সিদ্ধান্ত এবং সময়সূচির হালনাগাদ তথ্য যথাসময়ে জানানো হবে বলে জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। টিকিট ও ভ্রমণসংক্রান্ত তথ্যের জন্য যাত্রীদের নিকটস্থ বিমানের বিক্রয়কেন্দ্রে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।