...|...|...

রাজধানী

ঢাকার বৃষ্টি-তাপমাত্রা নিয়ে যা জানাল আবহাওয়া অধিদফতর

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৫ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৮:২১ | আপডেট: ৬ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১:১৭
Shares
ঢাকার বৃষ্টি-তাপমাত্রা নিয়ে যা জানাল আবহাওয়া অধিদফতর

ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ সকাল থেকে আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। এ সময়ে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সাথে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

আবহাওয়া অধিদফতরের শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে তথ্যটি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আর দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কি.মি. বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকতে পারে।

এদিকে, আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় তাপমাত্রা ছিল ২৭.৬° সেলসিয়াস এবং আর্দ্রতা ছিল ৮৯%।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.০° সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৮° সেলসিয়াস।

আজকের সূর্যাস্ত হবে সন্ধ্যা ০৬-১৯ মিনিটে এবং রবিবারের (৬ সেপ্টেম্বর) সূর্যোদয় হবে ভোর ০৫-৪২ মিনিটে। গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল ০০।