...|...|...

স্বাস্থ্য

ডেঙ্গুতে একদিনে ৯ জনের মৃত্যু

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৮ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৫:৫৪ | আপডেট: ৮ সেপ্টেম্বর ২০২৬, রাত ৯:৩৯
Shares
ডেঙ্গুতে একদিনে ৯ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯ জন মারা গেছেন। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৭১ জন।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় এ তথ্য।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে ১৪২ জন, চট্টগ্রাম বিভাগে ১৭৭ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৪০৮ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ১৯৬ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ১৩৪ জন, খুলনা বিভাগে ২৪২ জন, ময়মনসিংহ বিভাগে ৭৭৭ জন, রাজশাহী বিভাগে ১১৬ জন, রংপুর বিভাগে ৭১ জন এবং সিলেট বিভাগে ৮ জন রয়েছেন।

চলতি বছরের ৬ সেপ্টেম্বর পর্যন্ত সারাদেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৫ হাজার ৪৭৫ জন। চলতি বছরে ডেঙ্গুতে মোট ১৩০ জনের মৃত্যু হয়েছে।