...|...|...

রাজধানী

ডিএমপির তেজগাঁও বিভাগের অভিযানে গ্রেফতার ৬৪

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, রাত ১১:১২
Shares
ডিএমপির তেজগাঁও বিভাগের অভিযানে গ্রেফতার ৬৪

ছবি: টাইমস টুডে গ্রাফিক্স

রাজধানীর তেজগাঁওয়ের বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৬৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শুক্রবার (২০ নভেম্বর) ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গতকাল বৃহস্পতিবার তেজগাঁও বিভাগের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এর মধ্যে তেজগাঁও থানায় ১২ জন, শেরেবাংলা নগর থানায় ১০ জন, মোহাম্মদপুর থানায় ২০ জন, আদাবর থানায় ১৫ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ২ জন ও হাতিরঝিল থানায় ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

এছাড়া গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।