...|...|...

চট্টগ্রাম

টেকনাফে ১৪ কেজি ক্রিস্টাল মেথসহ মাদক কারবারি আটক

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: ২ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৫:২০ | আপডেট: ৬ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৮:২৯
Shares
টেকনাফে ১৪ কেজি ক্রিস্টাল মেথসহ মাদক কারবারি আটক

কক্সবাজারের টেকনাফে কোস্টগার্ডের পৃথক অভিযানে ১৪ কেজি ক্রিস্টাল মেথ (আইস), ২০ বোতল বিদেশি মদ ও ৫ হাজার ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। 

কোস্টগার্ড সূত্র জানায়, মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দিবাগত রাতে টেকনাফ ও শাহপরীরদ্বীপ কোস্টগার্ডের সদস্যরা জালিয়ারদ্বীপ ও তৎসংলগ্ন কেওড়াবাগান এলাকায় অভিযান চালান। এ সময় একটি বোটে তল্লাশি চালিয়ে ১৪ কেজি ক্রিস্টাল মেথ (আইস) ও ২০ বোতল বিদেশি মদ জব্দ করা হয়। তবে এ অভিযানে কাউকে আটক করতে পারেনি কোস্টগার্ডের আভিযানিক দল।

অন্যদিকে, ১ সেপ্টেম্বর মঙ্গলবার রাত ১০টার দিকে পালংখালীর পেট্রোল পাম্প এলাকায় অভিযান চালায় কোস্টগার্ড। এ সময় ৫ হাজার পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করা হয়।

আটক মাদক কারবারির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে তাকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার বিএন সাব্বির আলম সুজন সংবাদের সত্যতা নিশ্চিত করেন।