...|...|...

সারাদেশ

জুলাই না আসলে লন্ডন থেকে বাংলাদেশের টিকেট কাটা হতো না: মামুনুল হক

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, বিকেল ৩:৩৬
Shares
জুলাই না আসলে লন্ডন থেকে বাংলাদেশের টিকেট কাটা হতো না: মামুনুল হক

বক্তব্য রাখেন মাওলানা মামুনুল হক। ছবি: টাইমস টুডে

খেলাফত মজলিসের কেন্দ্রীয় আমির মাওলানা মামুনুল হক বলেছেন, জুলাই আন্দোলন ছিল বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে। যদি জুলাই না আসতো তাহলে লন্ডন থেকে বাংলাদেশের টিকেট কাটা হতো না।

শনিবার (১০ অক্টোবর) দুপুর দেড়টায় হবিগঞ্জ জেলা খেলাফত মজলিস আয়োজিত নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন

তিনি বলেন, সরকার ক্ষমতায় গিয়ে ৬ মিনিটের মধ্যেই জুলাই সনদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। এক সাথে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট হয়েছে কিন্তু সরকার ক্ষমতায় গিয়ে একটিকে মেনে নিয়েছে অথচ গণভোট মানতে নারাজ।

মামুনুল হক বলেন, বর্তমান সরকার ফ্যাসিস্ট আওয়ামী লীগের মত স্বৈরাচারী আচরণ শুরু করেছে। জুলাই আন্দোলন না হলে লন্ডন থেকে বাংলাদেশের টিকেট কাটা হতো না। এখন জুলই সনদকেই অস্বীকৃতি জানিয়েছে সরকার। তিনি ১১ দলীয় জোটের আন্দোলনকে সফল করতে সকলের প্রতি আহ্বান জানান।

হবিগঞ্জ জেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আব্দুল্লাহ আকিলপুরীর সভাপতিত্বেন সমাবেশে বিশেষ অতিথি ছিলেন খেলাফত মজলিসের যুগ্মমহাসচিব আতাউল্লাহ আমিনম ময়মনসিংহ-২ আসনের সংসদ সদস্য মুফতি মোহাম্মদ উল্লাহ, খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল আজিজ, কেন্দ্রীয় সুরা সদস্য আব্দাল হোসেন খান, হবিগঞ্জ জেলা খেলাফত মজলিসের সহ-সভাপতি সিরাজুল ইসলাম মিরপুরী।

সমাবেশে বক্তব্য রাখেন হবিগঞ্জ পৌর খেলাফত মজলিসের সভাপতি সায়েমুল হক, মাওলানা মামুনুর রশিদ, আজমিরীগঞ্জ খেলাফত মজলিসের সভাপতি জুনায়েদ আহমেদ শাকিল, নবীগঞ্জ খেলাফত মজলিসের সভাপতি আব্দুল লতিফ, বানিয়াচং খেলাফত মজলিসের সভাপতি বশির আহমদ, জামায়াতের হবিগঞ্জ সদর শাখার সভাপতি হাজী আব্দুল কদ্দুস, সেক্রেটারি নাদির শাহ, হবিগঞ্জ খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল বাছিত, মাধবপুর খেলাফত মজলিসের সভাপতি মহিউদ্দিন সেলিম, সিরাজুল ইসলাম মিরপুরী, খেলাফত মজলিসের কেন্দ্রীয় সদস্য আনোয়ার হোসেন মাহদীসহ অনেকেই।