...|...|...

অর্থনীতি

চার শর্ত পূরণ না হলে কোনো সরকারি প্রকল্প নয়: অর্থমন্ত্রী

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ২ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৭:৫২ | আপডেট: ৬ সেপ্টেম্বর ২০২৬, রাত ২:১৩
Shares
চার শর্ত পূরণ না হলে কোনো সরকারি প্রকল্প নয়: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত

করদাতাদের অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে সরকারি প্রকল্প অনুমোদনের ক্ষেত্রে চারটি বিষয় বিবেচনা করা হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ২৪তম বিশ্ববিদ্যালয় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, ‘যেকোনো সরকারি প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে করদাতার টাকার সঠিক ব্যবহার ও প্রতিদান নিশ্চিত করতে হবে। কোনো প্রকল্প অনুমোদনের আগে আমি চারটি বিষয় নিশ্চিত করি- অর্থের সঠিক মূল্য পাওয়া যাচ্ছে কি না, বিনিয়োগ থেকে কী রিটার্ন আসবে, কর্মসংস্থান সৃষ্টি হবে কিনা এবং পরিবেশগত দিক রক্ষা করা হচ্ছে কিনা। এই চার শর্ত পূরণ না হলে কোনো প্রকল্প আমার কাছে আনবেন না, আমি ফেরত পাঠিয়ে দেব।’

তিনি আরও বলেন, ‘এগুলো বাংলাদেশের সাধারণ করদাতাদের টাকা। কোনো অবস্থাতেই এর অপচয় মেনে নেওয়া হবে না।’