...|...|...

রাজধানী

চাঁদাবাজির অভিযোগে রাজধানীতে বিএনপি নেতা আটক

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৫ অক্টোবর ২০২৬, রাত ১১:১৬ | আপডেট: ৫ অক্টোবর ২০২৬, রাত ১১:৪০
Shares
চাঁদাবাজির অভিযোগে রাজধানীতে বিএনপি নেতা আটক

ছবি: সংগৃহীত

চাঁদাবাজির অভিযোগে রাজধানীর শেরেবাংলা নগর থানা বিএনপির ২৮ নম্বর ওয়ার্ডের সভাপতি মিজানুর রহমান স্বপনকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-২ (এসআরবি-২)। সোমবার শেরেবাংলা নগর এলাকা থেকে তাকে আটক করার পর সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, চাঁদাবাজির অভিযোগে মিজানুর রহমানকে আটক করা হয়েছে বলে এসআরবি-২-এর পক্ষ থেকে জানানো হয়েছে।

পুলিশ ও এসআরবি-সংশ্লিষ্ট ব্যক্তিদের ভাষ্য অনুযায়ী, শেরেবাংলা নগর ও মোহাম্মদপুর এলাকায় মিজানুর রহমানের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ রয়েছে।

অভিযোগগুলোর মধ্যে রয়েছে বিভিন্ন গার্মেন্টস থেকে চাঁদা আদায়, নিউরোসায়েন্স হাসপাতালকেন্দ্রিক অ্যাম্বুলেন্স সিন্ডিকেট পরিচালনা এবং আগারগাঁওয়ের নতুন রাস্তা এলাকায় ফুটপাত থেকে চাঁদাবাজি। এছাড়া শেরেবাংলা নগর থানার পাশের সমবায় বস্তিতে মাদক ব্যবসায়ীদের কাছ থেকে মাসিক চাঁদা নেওয়ারও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

আটকের পর মিজানুর রহমানকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।