...|...|...

চট্টগ্রাম

চট্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, বিকেল ৩:৪৭ | আপডেট: ২৭ আগস্ট ২০২৬, সকাল ৬:১৮
Shares
চট্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার লেলাং শাহনগর এলাকায় কৃষিকাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কৃষিশ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) সকাল ৮ টার সময়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিকের নাম মো.মুস্তাকিম (৩৫)। তিনি নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার প্রেমনগর ছালিপুরা গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে। জীবিকার তাগিদে তিনি ফটিকছড়িতে এসে কৃষিশ্রমিক হিসেবে কাজ করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়,লেলাং শাহনগর এলাকার একটি কৃষিজমিতে কাজ করার সময় জমির ওপর দিয়ে ঝুলে থাকা বা ছিঁড়ে পড়া বিদ্যুতের তারের সংস্পর্শে এলে তিনি গুরুতর আহত হন।

স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘নিহতের লাশ বর্তমানে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। নিহতের বাড়ি নেত্রকোনায় হওয়ায় আলোচনা সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’