...|...|...

ধর্ম

চট্টগ্রামে ইসলাম ধর্ম গ্রহণ করলেন এক নারী

লক্ষীপুর প্রতিনিধি
প্রকাশ: ৮ আগস্ট ২০২৬, দুপুর ২:১৮ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৮:৩২
Shares
চট্টগ্রামে ইসলাম ধর্ম গ্রহণ করলেন এক নারী

ছবি: ধর্মান্তরিত নারী সুমি রহমান।

চট্টগ্রামের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ১০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে হলফনামা সম্পন্ন করে আনুষ্ঠানিকভাবে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন লক্ষ্মীপুরের এক নারী। আদালতের নথি অনুযায়ী, গত ৪ আগস্ট ২০২৬ তারিখ সকাল ১০টায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল মনসুর-এর সামনে হাজির হয়ে তিনি এই ঘোষণা দেন।

আদালতের নথি থেকে জানা যায়, ওই নারীর পূর্বের নাম ছিল সুমি ভৌমিক। তার পিতা বিজয় কুমার ভৌমিক ও মাতা নমিতা ভৌমিক। তার স্থায়ী ঠিকানা লক্ষ্মীপুর জেলার কমলনগর থানার পূর্ব চর ফলকন গ্রাম এবং বর্তমান ঠিকানা চট্টগ্রামের পাঁচলাইশ থানার মোহাম্মদপুর এলাকার ইসমাইল হাউজিং সোসাইটি (মুরাদপুর)।

পেশায় চাকুরিজীবী এই নারী দীর্ঘদিন ধরে ইসলাম ধর্মের আচার-আচরণ ও শান্তির বাণীর প্রতি আকৃষ্ট হয়ে স্বেচ্ছায় এই সিদ্ধান্ত নেন।

হলফনামায় তিনি উল্লেখ করেন, একজন বিজ্ঞ মৌলানার মাধ্যমে পবিত্র কালেমা পাঠ করে তিনি সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। আদালতের মাধ্যমে আজ থেকে তার পূর্বের নাম ‘সুমি ভৌমিক’-এর পরিবর্তে ইসলামিক নাম ‘সুমি রহমান’ বহাল করা হলো। এখন থেকে সর্বত্র এই নামেই তাকে ডাকা ও পরিচিত হওয়ার জন্য তিনি অনুরোধ জানিয়েছেন।

তিনি সুস্থ মস্তিষ্কে, স্বজ্ঞানে, সম্পূর্ণ স্বেচ্ছায় এবং কারো কোনো ধরনের প্ররোচনা বা বাধা ছাড়াই এই হলফনামা সম্পাদন করেছেন বলে নথিতে উল্লেখ রয়েছে। এ সময় আদালতে তাকে শনাক্ত করেন আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ মিজবাহ উদ্দিন।