...|...|...

রাজনীতি

গ্রেপ্তার হয়েছেন ওবায়দুল কাদেরের ভাই শাহাদাত হোসেন!

গ্রেপ্তার হয়েছেন ওবায়দুল কাদেরের ভাই শাহাদাত হোসেন!

Times Today
প্রকাশ: ১১ মে ২০২৬, রাত ২:৩৬ | আপডেট: ২২ আগস্ট ২০২৬, রাত ৩:৩৫
Shares
গ্রেপ্তার হয়েছেন ওবায়দুল কাদেরের ভাই শাহাদাত হোসেন!

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই মো. শাহাদাত হোসেনসহ নয়জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এই তথ্য জানায় ডিবি।  গ্রেপ্তার ব্যক্তিরা সবাই কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী।

তবে তাদের বিরুদ্ধে কোন মামলায় বা কী অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি পুলিশ।

গত বছরের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতন হলে, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আত্মগোপনে চলে যান।  এর পর থেকে তার পরিবারের সদস্যরাও আড়ালে ছিলেন।  সেই প্রেক্ষাপটে এবার তার ছোট ভাই শাহাদাত হোসেনের গ্রেপ্তারের খবর এল।

উল্লেখ্য, গত বছরের মে মাসে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় চেয়ারম্যান প্রার্থী হয়েছিলেন শাহাদাত হোসেন।

সে সময় ভাই ওবায়দুল কাদেরের সঙ্গে তার মনোমালিন্য দেখা দেয়, এমনকি প্রকাশ্যে সমালোচনাও করেছিলেন তিনি।  তবে সেই নির্বাচনে হেরে জামানত হারান শাহাদাত হোসেন।