...|...|...

সারাদেশ

গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারী-শিশুসহ দগ্ধ ৩

গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, সকাল ১০:০৭
Shares
গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারী-শিশুসহ দগ্ধ ৩

ছবি: টাইমস টুডে

গাজীপুরের টঙ্গীতে গ্যাস লিকেজের আগুনে বসতবাড়িতে অগ্নিকাণ্ড ঘটেছে। আগুনে নারী ও শিশুসহ ৩জন দগ্ধ হয়েছে। তাদের চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হয়েছে। দগ্ধদের আশঙ্কাজনক অবস্থায় রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেয়া হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) সকালে টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহিন আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

দগ্ধরা হলেন, মনিরা আক্তার (৩০), তার সন্তান আরিফুল ইসলাম আরাফাত (৬) ও তরিকুল ইসলাম (২৬)।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার (২২ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে টঙ্গীর পশ্চিম থানাধীন পশ্চিম দাঁড়াইল এলাকার জাহানারা বেগমের মালিকানাধীন বসত বাড়িতে গ্যাস লিকেজের থেকে আগুন লাগে। আগুনের খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ সময় ঘর থেকে বের হওয়ার চেষ্টা করতে গিয়ে তিনজন দগ্ধ হন।

পরে দগ্ধ তিনজনকে উদ্ধার করে গুটিয়া ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাদের রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেয়া হয়েছে।

টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. শাহিন আলম বলেন, আগুনে তিনজন দগ্ধ হয়েছেন। প্রাথমিকভাবে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।