...|...|...

বিশ্ব

ক্যালিফোর্নিয়ায় বিমান বিধ্বস্তে নিহত ২

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৬ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯:৩৯ | আপডেট: ৬ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১:২৯
Shares
ক্যালিফোর্নিয়ায় বিমান বিধ্বস্তে নিহত ২

ছবি: সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার উত্তর-পশ্চিম ফ্রেসনো এলাকায় একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে দু’জন নিহত এবং অপর দু’জন গুরুতর আহত হয়েছেন। 

শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে এই দুর্ঘটনা ঘটে বলে ফ্রেসনো ফায়ার ডিপার্টমেন্টের বরাত দিয়ে জানিয়েছে এবিসি ৩০ নিউজ।

এবিসি ৩০ নিউজের তথ্য অনুযায়ী, ফ্লাইটটির দুর্ঘটনার প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়। বিমানটি ব্লাইথ এভিনিউতে অবস্থিত সিয়েরা স্কাই পার্ক বিমানবন্দরের কাছাকাছি এলাকায় বিধ্বস্ত হয়। ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে, ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয় এবং বাকি দু’জনকে অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, দুর্ঘটনাটির খবর পেয়ে ফ্রেসনো পুলিশ বিভাগ, ফ্রেসনো ফায়ার ডিপার্টমেন্ট, পিজিঅ্যান্ডই, ফ্রেসনো কাউন্টি শেরিফ অফিস এবং নর্থ সেন্ট্রাল ফায়ার ডিপার্টমেন্টসহ একাধিক সংস্থা দ্রুত উদ্ধারকাজে অংশ নেয়। বিমানবন্দরের নিকটবর্তী বিধ্বস্ত এলাকায় কর্তৃপক্ষের উদ্ধার তৎপরতা চলার সময় এ বিষয়ে আরও বিস্তারিত তথ্যের জন্য অপেক্ষা করা হচ্ছে।

এদিকে, পিজিঅ্যান্ডই-এর বিদ্যুৎ বিভ্রাট বা আউটেজ ম্যাপ অনুযায়ী, দুর্ঘটনার পরপরই পার্শ্ববর্তী এলাকার বাসিন্দাদের বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে ব্যাহত হয়। তবে পরবর্তীতে তা আবার স্বাভাবিক করা হয়।

দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি এবং এ বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।