...|...|...

সারাদেশ

বরিশালে মোটরসাইকেলে বাসের ধাক্কা, নিহত ২

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, বিকেল ৪:২৯ | আপডেট: ২৯ নভেম্বর ২০২৬, বিকেল ৪:৩৬
Shares
বরিশালে মোটরসাইকেলে বাসের ধাক্কা, নিহত ২

ছবি: সংগৃহীত

বরিশালের বাকেরগঞ্জে পটুয়াখালী ট্রাভেলসের একটি বাসের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই আরোহী নিহত হয়েছেন।

রবিবার (২৯ নভেম্বর) দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বাকেরগঞ্জ উপজেলার ভরপাশা ইউনিয়নের মুনির বাড়ির পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন পটুয়াখালী সদর উপজেলার ছোট বিঘাই এলাকার সিদ্দিক গাজীর ছেলে মাহাতাফ এবং নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার বাসিন্দা আলী আকবর। তারা দুজনই লেবুখালী এলাকায় একটি প্রকল্পে দিনমজুর হিসেবে কাজ করতেন।

পুলিশ সূত্রে জানা গেছে, মোটরসাইকেলযোগে তারা লেবুখালীর দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী পটুয়াখালী ট্রাভেলসের একটি বাসের সাথে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং দুই আরোহী গুরুতর আহত হন।

পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর বাসটির চালক ও হেলপার পালিয়ে যান। পুলিশ দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করেছে।