...|...|...

জাতীয়

কলকাতায় আগুনে মারা যাওয়া বাংলাদেশিদের পরিচয় প্রকাশ করল সরকার

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, বিকেল ৩:৩০ | আপডেট: ৬ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১২:৩১
Shares
কলকাতায় আগুনে মারা যাওয়া বাংলাদেশিদের পরিচয় প্রকাশ করল সরকার

ভারতের কলকাতায় নিউমার্কেটের কাছে মির্জা গালিব স্ট্রিটের একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত ৫ বাংলাদে‌শির মৃত্যুর খবর জানিয়েছে সরকার।

বুধবার (১৯ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক সংবাদ বিজ্ঞ‌প্তি‌তে এ তথ্য জা‌নানো হয়েছে।

বিজ্ঞ‌প্তি‌তে জানানো হয়, যে ৫ বাংলাদেশি নাগরিকের পরিচয় নিশ্চিত হওয়া গেছে, তাদের মধ্যে চারজন কুষ্টিয়া ও একজন ঢাকার অধিবাসী।

তারা হলেন—কুষ্টিয়ার দেবাশিস দত্ত, আফসানা শিম্মিন, শর্ণশিষ দত্ত, মো. আকরাম আলী ও ঢাকার সাভারের আহমেদ বাবু।

কলকাতায় বাংলাদেশের উপহাইকমিশনার মোহাম্মদ খালেদ গণমাধ্যমকে বলেন, উপহাইকমিশনের একজন কর্মকর্তা থানা ও মর্গে গিয়েছিলেন। তিনিসহ স্থানীয় পুলিশ এই ৫ বাংলাদেশির পরিচয় নিশ্চিত করেছে।

আগুনের ঘটনায় মারা যাওয়া বাকি ব্যক্তিদের মধ্যে বাংলাদেশি আছেন কিনা, তা জানার চেষ্টা চলছে বলে জানিয়েছে কলকাতার বাংলাদেশ উপহাইকমিশন।

উল্লেখ্য, বুধবার (১৯ আগস্ট) ভোরে ভয়াবহ এ অগ্নিকাণ্ডের ঘটনায় চার বছরের এক শিশুসহ অন্তত ৯ জন নিহত এবং ছয়জন আহত হয়েছেন বলে জানা গেছে।