...|...|...

বিশ্ব

কবে খুলতে পারে হরমুজ প্রণালী, জানাল আন্তর্জাতিক এজেন্সি

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, রাত ১:১৮ | আপডেট: ১৩ অক্টোবর ২০২৬, রাত ১:৩৮
Shares
কবে খুলতে পারে হরমুজ প্রণালী, জানাল আন্তর্জাতিক এজেন্সি

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক বাণিজ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালী পুনরায় চালুর বিষয়ে আগামী ২০২৭ সালের প্রথম প্রান্তিকে একটি ‘টেকসই চুক্তি’ স্বাক্ষরিত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্রেডিট রেটিং এজেন্সি ‘ফিচ রেটিংস’।

সোমবার (১২ অক্টোবর) ফিচ তাদের ক্রেডিট বিশ্লেষণে জানিয়েছে, এই চুক্তির রূপরেখা কেমন হবে, কোন কোন দেশ এতে অংশ নেবে কিংবা এর শর্তগুলো কী হতে পারে—সে বিষয়ে ওই মূল্যায়নে সুনির্দিষ্ট করে কিছু বলা হয়নি।

সংস্থাটির মতে, তেলের উচ্চমূল্য, তেল রফতানি পুনরুদ্ধার এবং বৃহৎ আর্থিক বা রিজার্ভ কুশন উপসাগরীয় দেশগুলোর সার্বভৌম ক্রেডিট প্রোফাইলকে শক্তিশালী রাখতে সহায়তা করেছে।

আল জাজিরার প্রতিবেদনে ফিচ আরও উল্লেখ করেছে যে, গত ফেব্রুয়ারি মাসে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এর নেতিবাচক প্রভাবের মূল ধাক্কা সইতে হয়েছে জিসিসি বা উপসাগরীয় সহযোগিতা পরিষদভুক্ত দেশগুলো এবং ইরাককে। এসব দেশ ইরান ও আঞ্চলিক প্রক্সি গোষ্ঠীগুলোর বিক্ষিপ্ত হামলার পাশাপাশি তাদের প্রধান হাইড্রোকার্বন বা জ্বালানি তেল রফতানি রুটে বড় ধরনের বিঘ্নের মুখোমুখি হয়েছে।