যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, ইরানের ওপর সামুদ্রিক নৌ-অবরোধ কার্যকর করার অংশ হিসেবে গত ৯ অক্টোবর পর্যন্ত হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী ১৩৩টি বাণিজ্যিক জাহাজকে অন্য পথে ফিরিয়ে দেওয়া হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সেন্টকম জানিয়েছে, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের এই অবরোধ অত্যন্ত কঠোর ও ‘অটল’।
যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর ইউএসএস জন পল জোন্স গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ারের ফ্লাইট ডেক থেকে একটি মার্কিন এমএইচ-৬০এস সি হকের উড্ডয়নের দৃশ্য তুলে ধরে জানানো হয় যে, ইরানের বিরুদ্ধে আমেরিকার অটল অবরোধ নিশ্চিত করতে মার্কিন বাহিনী এই অভিযান পরিচালনা করছে। নিয়ম মেনে চলা নিশ্চিত করতেই গত ৯ অক্টোবর পর্যন্ত মোট ১৩৩টি বাণিজ্যিক জাহাজকে তাদের নির্দিষ্ট পথ পরিবর্তন করতে বাধ্য করা হয়েছে।


