ভারতের রাজধানী দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির (সিজিপি) বিক্ষোভের প্রতি সংহতি প্রকাশ করতে যাওয়ার সময় মহাত্মা গান্ধীর প্রপৌত্র তুষার গান্ধীকে তার মুম্বাইর খার এলাকার বাসভবন থেকে আটক করা হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) দিল্লির বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিতে তুষার গান্ধী যখন আগস্ট ক্রান্তি ময়দানের উদ্দেশে রওনা হচ্ছিলেন, ঠিক তখনই পুলিশ তাকে আটক করে ডি এন নগর থানায় নিয়ে যায়।


