...|...|...

বিশ্ব

ওয়ার্নার ব্রাদার্স ১১০ বিলিয়ন ডলারে কিনল প্যারামাউন্ট, বিশ্ব গণমাধ্যমে নতুন সমীকরণ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৭ অক্টোবর ২০২৬, বিকেল ৩:৪০ | আপডেট: ৭ অক্টোবর ২০২৬, বিকেল ৩:৪৭
Shares
ওয়ার্নার ব্রাদার্স ১১০ বিলিয়ন ডলারে কিনল প্যারামাউন্ট, বিশ্ব গণমাধ্যমে নতুন সমীকরণ

ছবি: সংগৃহীত

ওয়ার্নার ব্রাদার্স ১১০ বিলিয়ন ডলারে কিনল প্যারামাউন্ট, হলিউডের দুই বড় স্টুডিওকে এক ছাতার নিচে নিয়ে আসার মধ্য দিয়ে বিশ্ব বিনোদন ও গণমাধ্যমে নতুন সমীকরণের সূচনা হয়েছে। ফলে স্ট্রিমিং, চলচ্চিত্র ও টেলিভিশন ব্যবসায় প্রতিযোগিতার ধরন বদলে যাওয়ার পাশাপাশি খরচ কমানো, ঋণ নিয়ন্ত্রণ এবং কনটেন্টের ভবিষ্যৎ নিয়েও তৈরি হয়েছে নানা প্রশ্ন।

মঙ্গলবার (৬ অক্টোবর) ত ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারির অধিগ্রহণ আনুষ্ঠানিকভাবে সম্পন্ন করেছে।

তবে এই অধিগ্রহণের আগে কয়েক মাস ধরে আইনি বিরোধ চলে। একই সাথে ব্যাপক সমালোচনাও হয়েছে। আশঙ্কা করা হচ্ছিল, ব্যয় কমানো ও ব্যবসা একীভূত করার পদক্ষেপ প্রতিযোগিতা এবং ভোক্তাদের স্বার্থের ক্ষতি করতে পারে। এই একত্রীকরণের ফলে কোটি কোটি মানুষের স্ট্রিমিং ব্যবহারে পরিবর্তন আসবে। চলচ্চিত্র ও টেলিভিশন শিল্পে শুরু হবে নতুন অধ্যায়। একই সাথে যুক্তরাষ্ট্রের অন্যতম বড় সংবাদমাধ্যম সিএনএন-এর ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।

একত্রীকরণের ফলে এইচবিও, সিবিএস, নিকেলোডিয়ন, শো-টাইম, কমেডি সেন্ট্রাল, ডিসি স্টুডিওস এবং ফুড নেটওয়ার্কসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান ও ব্র্যান্ড একই মালিকানার অধীনে চলে আসবে। প্যারামাউন্টের মালিকানায় চলে যাবে ‘হ্যারি পটার’, ‘গেম অব থ্রোনস’ এবং ‘দ্য লর্ড অব দ্য রিংস’-এর মতো বিখ্যাত ফ্র্যাঞ্চাইজিগুলো। এগুলো যুক্ত হবে প্যারামাউনের বিদ্যমান জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘ইন্ডিয়ানা জোন্স’, ‘মিশন: ইম্পসিবল’ ও ‘শ্রেক’-এর সাথে।

নতুন একত্রীকরণ বিনোদন জায়ান্টটির নাম দেয়া হবে স্কাইড্যান্স করপোরেশন। প্যারামাউন্ট ও ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারির দায়িত্ব নেয়ার আগে ডেভিড এলিসন যে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেছিলেন, সেটিই স্কাইড্যান্স। স্কাইড্যান্সের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী ডেভিড এলিসন এই চুক্তি সম্পন্ন হওয়াকে চলচ্চিত্র শিল্পের জন্য ‘ঐতিহাসিক’ ঘটনা বলে উল্লেখ করেন। তিনি বলেন, শুরু থেকেই আমাদের লক্ষ্য ছিল এই দুই ঐতিহ্যবাহী স্টুডিওকে একত্র করে আরও শক্তিশালী একটি প্রতিদ্বন্দ্বী তৈরি করা। এমন একটি প্রতিষ্ঠান গড়ে তোলা, যার প্রতিভা, সম্পদ ও বিস্তৃতি থাকবে- যাতে সব ধরনের গল্প, সব ঘরানায়, সব প্ল্যাটফর্মে এবং বিশ্বের সব দর্শকের জন্য বলা যায়। এখন সেই লক্ষ্য বাস্তবে পরিণত হয়েছে।

চুক্তি চূড়ান্ত হওয়ার পর এ নিয়ে প্রশ্ন করা হলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প চুক্তিটিকে ‘দারুণ’ বলে মন্তব্য করেন। তিনি বলেন, তারা অসাধারণ মানুষ এবং এটি একটি দারুণ কোম্পানি হতে যাচ্ছে। গত সপ্তাহে ম্যাটেলের বিদায়ী প্রধান নির্বাহী ইয়ানন ক্রেইজকে কোম্পানির সহ-প্রধান নির্বাহী হিসেবে নিয়োগ দেন এলিসন। ক্রেইজ কোম্পানির দৈনন্দিন কার্যক্রম, বিশেষ করে নতুন একীভূত ব্যবসাগুলোর সমন্বয়ের বিষয়টি দেখবেন। আর এলিসন কৌশল ও প্রযুক্তি নিয়ে কাজ করবেন।

বিবিসির সাবেক মহাপরিচালক মার্ক থম্পসন সিএনএন ওয়ার্ল্ডওয়াইডের চেয়ারম্যান ও প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন অব্যাহত রাখবেন। অন্যদিকে বারি ওয়েইস সিবিএস নিউজের প্রধান সম্পাদক হিসেবে বহাল থাকছেন। এইচবিও ও ম্যাক্সের কনটেন্ট বিভাগের নেতৃত্ব দেয়া ক্যাসি ব্লয়েস হবেন সরাসরি-ভোক্তা কনটেন্ট বিভাগের সহ-চেয়ারম্যান ও প্রধান কনটেন্ট কর্মকর্তা। ফরেস্টার রিসার্চের গবেষণা পরিচালক মাইক প্রুলক্স বলেন, এই পরিবর্তনের অর্থ হলো, এইচবিওর নেতৃত্ব দল এখন স্কাইড্যান্সের সম্মিলিত স্ট্রিমিং কার্যক্রমের দায়িত্বে রয়েছে। তিনি সতর্ক করে বলেন, এটি এইচবিও ব্র্যান্ডের জন্য ভালো খবর হতে পারে।

কিন্তু কোনো ভুল করা যাবে না- ব্লয়েসের ওপর খরচ কমানো এবং দক্ষতা বাড়িয়ে সাশ্রয় নিশ্চিত করার চাপ থাকবে। এর প্রভাব কনটেন্টের মানের ওপর পড়তে পারে। এজে বেলের বাজারবিষয়ক প্রধান ড্যান কোটসওর্থ বলেন, সুদের হার যখন বেশি, তখন নতুন কোম্পানিটির ঋণের পরিমাণও অনেক বেশি। তিনি বলেন, এখন স্কাইড্যান্স নামে পরিচিত সম্মিলিত প্রতিষ্ঠানটিকে খরচ কমাতে হবে এবং বেশি মুনাফা করতে হবে, যাতে ঋণের পরিমাণ আরও নিয়ন্ত্রণযোগ্য পর্যায়ে নামিয়ে আনা যায়।