...|...|...

অর্থনীতি

এবার বাড়ল জেট ফুয়েলের দাম

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ৭ অক্টোবর ২০২৬, রাত ১১:৫২
Shares
এবার বাড়ল জেট ফুয়েলের দাম

ছবি: সংগৃহীত

এলপিজির পর এবার উড়োজাহাজে ব্যবহৃত জেট ফুয়েলের দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন দরে অভ্যন্তরীণ ফ্লাইটে ব্যবহৃত জেট ফুয়েলের প্রতি লিটারের দাম ১৬৫ টাকা ৬৫ পয়সা থেকে ১৭ টাকা ৬ পয়সা বাড়িয়ে ১৮২ টাকা ৭১ পয়সা নির্ধারণ করা হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে নতুন দাম নির্ধারণের তথ্য জানায় বিইআরসি। রাত ১২টা থেকে নতুন দাম কার্যকর হবে। পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত এ দাম বহাল থাকবে।

বিইআরসি জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে জেট এ-১-এর প্ল্যাটস রেটের গড় এবং বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) এলসি স্টেটমেন্টে থাকা মার্কিন ডলারের বিনিময় হার বিবেচনায় নিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দরে অভ্যন্তরীণ রুটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম শুল্ক ও মূসকসহ ১৮২ টাকা ৭১ পয়সা। এর আগে এই দাম ছিল ১৬৫ টাকা ৬৫ পয়সা।

এদিকে আন্তর্জাতিক ফ্লাইটের জন্যও জেট ফুয়েলের দাম বাড়ানো হয়েছে। শুল্ক ও মূসকমুক্ত প্রতি লিটারের দাম ১ দশমিক ০৭৭০ ডলার থেকে বাড়িয়ে ১ দশমিক ১৮৮২ ডলার নির্ধারণ করা হয়েছে।

এর আগে ৪ অক্টোবর বেসরকারি খাতে ব্যবহৃত এলপিজির দাম বাড়ায় বিইআরসি। ১২ কেজির সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৭৯৩ টাকা নির্ধারণ করা হয়। সেপ্টেম্বরে একই সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৫৪১ টাকা।

অক্টোবরের জন্য এলপিজির দাম প্রতি কেজি ১৫৩ টাকা ৬ পয়সা নির্ধারণ করা হয়েছে, যা সেপ্টেম্বরে ছিল ১৩২ টাকা ৮ পয়সা। অর্থাৎ প্রতি কেজিতে দাম বেড়েছে ২০ টাকা ৯৮ পয়সা।

এর আগে ২০ সেপ্টেম্বর জ্বালানি তেলের দামও বাড়ানো হয়। ২১ সেপ্টেম্বর থেকে কার্যকর হওয়া নতুন দরে ডিজেলের দাম প্রতি লিটার ১৩৫ টাকা, অকটেন ১৬৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা এবং কেরোসিন ১৫৫ টাকা নির্ধারণ করা হয়।