...|...|...

লাইফস্টাইল

উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে কাঁঠালের পুষ্টিগুণ কতটা কার্যকর, আসুন জেনে নেই

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, সকাল ১১:২৩ | আপডেট: ৩ সেপ্টেম্বর ২০২৬, ভোর রাত ৫:১২
Shares
উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে কাঁঠালের পুষ্টিগুণ কতটা কার্যকর, আসুন জেনে নেই

ছবি : এআই জেনারেটেড।

বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল শুধু স্বাদেই নয়, পুষ্টিগুণেও অনন্য। গ্রীষ্মকালীন এই ফল ভিটামিন,খনিজ,  অ্যান্টিঅক্সিডেন্ট   ও খাদ্যআঁশের সমৃদ্ধ উৎস, যা শরীরের নানা উপকারে আসে।

দেশের বিভিন্ন অঞ্চলে প্রচুরপরিমাণে উৎপাদিত কাঁঠাল বাংলাদেশ ছাড়াও ভারত, শ্রীলঙ্কা, মিয়ানমার ও মালয়েশিয়াসহ বেশ কয়েকটি দেশেসমান জনপ্রিয়। নিয়মিত পরিমিত পরিমাণে কাঁঠাল খেলে শরীর প্রয়োজনীয় নানা পুষ্টি উপাদান পায় এবং সামগ্রিক সুস্থতা বজায় রাখতে সহায়তা করে। নিচে কাঁঠালের উল্লেখযোগ্য পুষ্টিগুণ তুলে ধরা  হলো।

১. কাঁঠালে চর্বির পরিমাণ নিতান্ত কম তাই এই ফল খাওয়ার কারণে ওজন বৃদ্ধির আশংকা কম।

২. কাঁঠাল পটাশিয়ামের উৎকৃষ্ট উৎস, ১০০ গ্রাম কাঁঠালে পটাশিয়ামের পরিমাণ ৩০৩ মিলিগ্রাম। যারা পটাশিয়াম উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে। এ জন্যে কাঁঠালে উচ্চ রক্ত চাপের উপশম হয়।

৩. কাঁঠালে প্রচুর ভিটামিন এ আছে, যা রাতকানা রোগ প্রতিরোধ করে। এছাড়া কাঁঠালের অন্যতম উপযোগিতা হল ভিটামিন সি। প্রাকৃতিকভাবে মানবদেহে ভিটামিন “সি” তৈরি হয় না। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির পাশাপাশি দাঁতের মাড়িকে শক্তিশালী করে ভিটামিন “সি”।

৪. কাঁঠালে বিদ্যমান ফাইটোনিউট্রিয়েন্টস- আলসার, ক্যান্সার, উচ্চ রক্তচাপ এবং বার্ধক্য প্রতিরোধে সক্ষম। কাঁঠালে আছে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা আমাদের দেহকে ক্ষতিকর ফ্রির‌্যাডিকেলস থেকে রক্ষা করে। এছাড়াও আমাদেরকে সর্দি-কাশি রোগের সংক্রমণ থেকে রক্ষা করে।

৫. টেনশন এবং নার্ভাসনেস কমাতে কাঁঠাল বেশ কার্যকরী। এছাড়া বদহজম রোধ করে কাঁঠাল। কাঁঠালে আছে বিপুল পরিমাণে খনিজ উপাদান ম্যাঙ্গানিজ যা রক্তে শর্করা বা চিনির পরিমাণ নিয়ন্ত্রণে সাহায্য করে।

৬. চিকিৎৎসা শাস্ত্র মতে প্রতিদিন ২০০ গ্রাম তাজা পাকা কাঁঠাল খেলে গর্ভবতী মহিলা ও তার গর্ভধারণকৃত শিশুর সব ধরনের পুষ্টির অভাব দূর হয়।


৭.গর্ভবতী মহিলারা কাঁঠাল খেলে তার স্বাস্থ্য স্বাভাবিক থাকে এবং গর্ভস্থসন্তানের বৃদ্ধি স্বাভাবিক হয়। দুগ্ধদানকারী মা তাজা পাকা কাঁঠাল খেলে দুধের পরিমাণ বৃদ্ধি পায়।