...|...|...

জাতীয়

ঈদযাত্রায় সড়কে ঝড়ল ৪০২ প্রাণ

টাইমস টুডে প্রতিবেদক
প্রকাশ: ৭ জুন ২০২৬, দুপুর ১২:১৪ | আপডেট: ২৬ আগস্ট ২০২৬, বিকেল ৩:৫৬
Shares
ঈদযাত্রায় সড়কে ঝড়ল ৪০২ প্রাণ

সংগৃহীত ছবি

ঈদুল আজহার সময় সারাদেশে সড়ক দুর্ঘটনায় ৪০২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন এক হাজার ২৯৪ জন।

৩৯৪টি সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতের এই সংখ্যা জানিয়েছে যাত্রীকল্যাণ সমিতি।

রবিবার সকালে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংগঠনটির মহাসচিব মো. মোজাম্মেল হক।

এছাড়াও ঈদের ওই সময়ে রেলপথে ৩১টি দুর্ঘটনায় ২৩ জন নিহত এবং ৩০ জন আহত হয়েছেন।

এছাড়া নৌপথে ১৭টি দুর্ঘটনায় নিহত হয়েছেন ১৩জন ও আহত হয়েছেন ১৬ জন।

সড়ক, রেল ও নৌপথের মোট ৪৪২টি দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত হয়েছে। আহত হয়েছেন এক হাজার ৩৪০ জন।

যাত্রী কল্যান সমিতির মহাসচিব বলেন, প্রতিবছর বিপুলসংখ্যক মানুষ দুই ঈদে সারাদেশে যাতায়াত করে। ঈদকে কেন্দ্র করে সরকারের ১০-১২ দিনের তৎপরতা নয়, বরং ঈদযাত্রায় এত বিপুলসংখ্যক মানুষের জীবন বাঁচাতে, যাতায়াতের ভোগান্তি কমাতে স্বল্পমেয়াদি, মধ্যমেয়াদি ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রয়োজন।